সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) প্রধান কার্যালয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের ৪১টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীদের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এসআইবিএলের ব্যবস্থাপনা পারচালক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।





