সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেড তার বৈদেশিক সহযোগী ব্যাংক কমার্জ ব্যাংক এজি, জার্মানি থেকে ট্রেড ফিন্যান্স বিভাগে ‘গোল্ড ট্রেড এওয়ার্ড-২০১৪’ গ্রহণ করে। মাওমের মেসাক, রিলেশনশিপ ম্যানেজার অব কমার্জ ব্যাংক এজির কাছ থেকে এওয়ার্ডটি গ্রহণ করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাকির আমিন চৌধুরী। ঢাকা ব্যাংকের পক্ষে গ্লোবাল ট্রেড সার্ভিসেস প্রধান সৈয়দ ফয়সাল ওমর, এসভিপি এবং মাহবুবুল আলম, এসএভিপি এবং কমার্জ ব্যাংক এজির প্রতিনিধি অফিসের তাওফিক আলি, সিনিয়র প্রতিনিধি এবং সৈয়দ নওশাদ জামান, প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





