যমুনা ব্যাংকের ব্যাংকিং সেবার পনের বছরে পদার্পণ উদ্যাপন করা হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কোরআন খতম ও এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখেন ব্যাংকের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শাহীন মাহমুদ, অডিট কমিটির চেয়ারম্যান মেক্ষ রফিকুল ইসলাম, পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, তাসমীন মাহমুদ, স্বতন্ত্র পরিচালক নারায়ণ চন্দ্র সাহা, অ্যাকটিং সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ।





