সম্প্রতি নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রাইম ব্যাংক লিমিটেড ১ হাজার ৫০০ পিস ত্রিপল প্রদান করে। গত ১ জুন রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠার কাছে এই ত্রিপল হস্তান্তর করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং প্রাইম ব্যাংকের এভিপি মো. শওকত আলী উপস্থিত ছিলেন।





