চীনে গতকাল সোমবার রাতে ৪৫০ জনের বেশি আরোহী নিয়ে যাত্রীবাহী একটি জাহাজ ডুবেছে। এটি ঝড়ের কবলে পড়েছিল।
আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সিনহুয়ার খবরে জানানো হয়েছে, দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।খবরে জানানো হয়, এখন পর্যন্ত মাত্র আটজনকে উদ্ধার করা হয়েছে।
আরোহীদের অধিকাংশই পর্যটক। আরোহীদের মধ্যে ৪০৫ জন চীনা যাত্রী, পাঁচজন ট্রাভেল এজেন্সির কর্মী ও ৪৭ জন ক্রু।





