গত বৃহস্পাতিবার শরিয়াহভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ঢাকার অন্যতম অভিজাত এলাকায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বনানী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এ শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ ছালেহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খান, বনানী শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





